1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

কালাইয়ে ব্র্যাকের আয়োজনে স্বপ্নসারথি গ্রাজুয়েশন সমাবর্তন অনুষ্ঠান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মুনছুর রহমান- জয়পুরহাট প্রতিনিধিঃ ৯ সেপ্টেম্বর, ২০২৫

পার করেছি আঠারো পেরিয়ে যাব পাহাড়ও এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে আজ ৮ অক্টোবর ১১ টায় কালাই উপজেলা পরিষদ সভাকক্ষে স্বপ্ন সারথি কিশোরীদের নিয়ে গ্রাজুয়েশন সমাবর্তন অনুষ্ঠিত হয় সেলফ কর্মসূচির আওতায় উপজেলার দশটি গ্রাম থেকে আগত ৩৪ জন কিশোরীকে উক্ত অনুষ্ঠানের মাধ্যমে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়। যারা স্বপ্ন সারথি দলে থাকাকালীন সময়ে ১৮ বছর অতিক্রম করেছে বাল্যবিয়ে ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে এমন কিশোরীদের পুরস্কার প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন, কালাই থানা ওসি তদন্ত শ্রী দীপেন্দ্রনাথ সিংহ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান চৌধুরী, কাজী মোহাম্মদ মনোয়ারুল হাসান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মোহাম্মদ জান্নাতুন সাকিব উপজেলা কৃষি অফিসার, মোসাম্মত বিলকিস বেগম উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, মোঃ মাহমুদুল হাসান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ আরিফুল ইসলাম জেলা ব্যবস্থাপক সেলপ মোহাম্মদ কায়েম উদ্দিন স্বপ্ন সারথি কিশোরীদের অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় খাতিজা খাতুন অফিসার সেলপ এবং সহযোগিতায় কমিউনিটি অরগানাইজার ঋতুপর্ণা বর্মন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট