1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন পাঁচবিবিতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি মিলন গ্রেফতার সংসার সামলে পড়াশোনায় সাফল্য, ১৪ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২০০ ইয়াবা জব্দ। পাঁচবিবিতে জাতীয় যুব দিবস উদযাপন ও যুব ঋণ বিতরণ। কেউ সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান: প্রতিমন্ত্রী আব্দুল বারী বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ জন দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ জয়পুরহাট আদালত প্রাঙ্গণে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ

নলডাঙ্গায় বৈদ্যুতিক ৬টি ট্রান্সফরমার চুরি 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতাঃ ৪ মে ২০২৬

নাটোরের নলডাঙ্গায় বৈদ্যুতিক ৬টি ট্রান্সফরমার চুরি হওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। গত শনিবার (২ মে) দিবাগত রাতে নলডাঙ্গা উপজেলার দুর্লভপুর গ্রামের মাঠে এই চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুর্লভপুর গ্রামের মাঠে বিভিন্ন কৃষকের বৈদ্যুতিক সংযোগের গভীর ও অগভীর নলকূপের ছয়টি ট্রান্সফরমার চুরি হয়েছে। ট্রান্সফরমার চুরি হওয়ায় জমিতে সেচ কার্য করতে সংকটে পড়ার আশংকায় ভুগছেন এই এলাকার কৃষক।

এবিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নলডাঙ্গা সাব জোনাল অফিসের এজিএম আবু তাহের জানান, ট্রান্সফরমার চুরির ঘটনায় ঐ এলাকায় বিদ্যুৎ কর্মী পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আলম জানান, ট্রান্সফরমার চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট