1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত জয়পুরহাটের কালাইয়ে গুণীজন সম্মাননা প্রদান ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের

নিয়ামতপুর ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর ।৷ মোটরসাইকেল আরোহী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

নিয়ামতপুর প্রতিনিধিঃ ১৫ এপ্রিল ২০২৬

নওগাঁর নিয়ামতপুরে ফিলিং স্টেশনে পুলিশের উপর চড়াও পুলিশের ইউনিফর্ম ছিড়ে ফেলা ও সরকারি কাজে বাঁধার কারণে দেলোয়ার হোসেন ডেভিড (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ (১৫ এপ্রিল) ১২ টার দিকে উপজেলার গাবতলি এলাকার ইসলাম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। দেলোয়ার হোসেন গাবতলি এলাকার সাইদুর হোসেনের ছেলে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, ফিলিং স্টেশনে আজ পেট্রোল ও অকটেন বিতরনে পুলিশের একটি দল সহযোগিতা করছিল। দেলোয়ার হোসেন মূল রাস্তায় তাঁর ব্যবহৃত মোটরসাইকেল দাঁড় করালে যানজটের সৃষ্টি হয়। ভুক্তভোগী পুলিশের উপপরিদর্শক (এএসআই) সিদ্দিকুর রহমান যানজট নিরসনের স্বার্থে মোটরসাইকেল সরিয়ে নিতে বললে রাগান্বিত হয়ে গাড়ি সরাবেন না বলে অনড় থাকেন। দ্বিতীয়বার গাড়ি সরিয়ে নিতে বললে অকথ্য ভাষায় গালিগালাজ করে পুলিশ সদস্যের পরিহিত ইউনিফর্ম ছিড়ে ফেলে এবং কিল-ঘুষি মারতে থাকে। পরে তেল নিতে আসা অন্যান্য চালকরা এগিয়ে এসে পুলিশ সদস্যকে উদ্ধার করে।

এএসআই সিদ্দিকুর রহমান বলেন, সরকারি দায়িত্ব পালন করতে সবাইকেই সরে যেতে বলা হয়েছে। যানজট নিরসনের জন্য বলতে গিয়ে তিনি আমার উপর চড়াও হোন। প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় একটি মামলা করেছি।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম) বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট