1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত জয়পুরহাটের কালাইয়ে গুণীজন সম্মাননা প্রদান ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের

পরিত্যক্ত স্কুল কক্ষে মাদকের আসর: হাতেনাতে আটক ৬

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ০৪ মে ২০২৬

জয়পুরহাটের কালাই উপজেলায় একটি বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ পরিণত হয়েছিল মাদকের আড্ডাখানায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে মাদক সেবনের সময় হাতেনাতে ৬ যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গতকাল রোববার (৩ মে) বিকেলে উপজেলার উদয়পুর ইউনিয়নের চেচুরিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের একটি পরিত্যক্ত রুম থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—পুরগ্রামের খলিল মিয়ার ছেলে লাল্টু মিয়া (২৬), হারুঞ্জা এলাকার মৃত মিনা হোসেনের ছেলে তৌহিদ হোসেন (২৮), জমিনপুরের মিলন হোসেনের ছেলে আব্দুল আজিজ (২২), লওনা গ্রামের সামছুল মিয়ার ছেলে হাসান মিয়া (২২), গঙ্গা দাসপুরের মনতাজ আলীর ছেলে শফিকুল ইসলাম (২৫) এবং ঝামুটপুরের শামসুদ্দিনের ছেলে জিয়াউর রহমান (৪০)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষটি মাদক সেবনের জন্য ব্যবহৃত হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষগুলো দীর্ঘদিন ধরে নজরদারির বাইরে থাকায় সেগুলো অপরাধীদের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে। দ্রুত এসব কক্ষ নিরাপদ ও ব্যবহারের উপযোগী করার দাবি জানিয়েছেন তারা।

শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে এমন মাদক কার্যক্রম স্থানীয় সমাজব্যবস্থার জন্য উদ্বেগজনক সংকেত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি জোরদার না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের অপরাধের ঝুঁকি বাড়তে পারে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট