1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ ৷৷ হত্যা মামলায় ৭ আসামি গ্রেফতার, উদ্ধার হত্যায় ব্যবহৃত চাকু পাঁচবিবির সালুয়ায় বিজিবির যৌথ অভিযান ৷৷ মাদকদ্রব্যসহ তালিকাভুক্ত আসামি আটক কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ৷৷ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে জনসচেতনতার আহ্বান পোরশায় পুলিশের বড় মাদকবিরোধী অভিযান

পাঁচবিবিতে ছমির উদ্দিন চৌধুরী ওয়াকফ্ এস্টেটের ফ্রি মেডিকেল ক্যাম্প ৷৷ চিকিৎসাসেবা পেলেন সহস্রাধিক মানুষ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

পাঁচবিবি থেকে আকতার হোসেন বকুলঃ ১২ মে ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জাতাইর পাগলা বাজার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ছমির উদ্দিন চৌধুরী ওয়াকফ্ এস্টেটের আয়োজনে মঙ্গলবার অনুষ্ঠিত এ ক্যাম্পে সহস্রাধিক দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্পে টিএমএস মেডিকেল কলেজ হাসপাতাল এর ১৩ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল দন্ত, চোখ, কান-গলা, অর্থোপেডিক ও মেডিসিন বিষয়ে চিকিৎসাসেবা প্রদান করেন।

ওয়াকফ্ এস্টেটের মোয়াতল্লীন অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এনামুল হক চৌধুরী বলেন, তার দাদা মরহুম উমির উদ্দিন ১৯৪৪ সালে এলাকার সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে কিছু সম্পত্তি ওয়াকফ্ করে যান। সেই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আওলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক তাওহীদ চৌধুরী আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ইউনিয়নবাসীর জন্য এটি একটি মহতী উদ্যোগ। এ ধরনের কার্যক্রম সমাজের অসহায় মানুষের জন্য অত্যন্ত উপকারী।

এসময় মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী শাহিনসহ ওয়াকফ্ এস্টেটের সদস্যরা উপস্থিত ছিলেন। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট