1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ ৷৷ হত্যা মামলায় ৭ আসামি গ্রেফতার, উদ্ধার হত্যায় ব্যবহৃত চাকু পাঁচবিবির সালুয়ায় বিজিবির যৌথ অভিযান ৷৷ মাদকদ্রব্যসহ তালিকাভুক্ত আসামি আটক কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ৷৷ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে জনসচেতনতার আহ্বান পোরশায় পুলিশের বড় মাদকবিরোধী অভিযান

মেডিকেলের স্বপ্ন থামতে দেননি প্রতিমন্ত্রী ৷৷ ঐশীর হাতে তুলে দিলেন মানব কঙ্কাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া): ১২ মে ২০২৬

অভাব ছিল, কিন্তু স্বপ্ন ছিল আকাশছোঁয়া। মুদি দোকানির মেয়ে ঐশী রাণী রংপুর মেডিকেল কলেজে ভর্তি হয়ে চিকিৎসক হওয়ার পথে এগিয়ে গেলেও পড়াশোনার গুরুত্বপূর্ণ উপকরণ “মানব কঙ্কাল (স্কেলেটন সেট)” কেনার সামর্থ্য ছিল না পরিবারের। প্রায় দেড় লাখ টাকা মূল্যের এই শিক্ষাসামগ্রী নিয়ে দুশ্চিন্তায় ছিল পুরো পরিবার।

ঠিক সেই সময় পাশে দাঁড়ালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

গতকাল সোমবার (১১ মে ২০২৬) বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগর এলাকার মেধাবী শিক্ষার্থী ঐশী রাণীর হাতে তিনি মানব কঙ্কাল (স্কেলেটন সেট) তুলে দেন। শুধু তাই নয়, মেডিকেল শিক্ষাজীবনের পুরো সময়জুড়ে পাশে থাকার আশ্বাসও দেন তিনি।

ঐশী রাণী বলেন, “মানুষের মতো মানুষ হয়ে চিকিৎসক হতে চাই। স্যারের এই সহযোগিতা আমার স্বপ্নকে আরও শক্তি দিল।”

ঐশীর বাবা শ্রী সফল চন্দ্র জানান, মেয়ের পড়াশোনা চালিয়ে নিতে অনেক কষ্ট করতে হচ্ছে। এত দামী একটি শিক্ষাসামগ্রী কেনা তাদের পক্ষে প্রায় অসম্ভব ছিল।

এসময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, “মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর স্বপ্ন থেমে যেতে পারে না।”
স্থানীয়দের মতে, প্রতিমন্ত্রীর এই মানবিক উদ্যোগ শুধু একটি শিক্ষাসামগ্রী উপহার নয়, বরং একজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্নকে বাঁচিয়ে রাখার অনুপ্রেরণা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট