1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

পাঁচবিবিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রচনা, ছবি আঁকা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ২৫ মার্চ ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় রচনা, ছবি আঁকা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান এবং বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুল হাই। তারা প্রতিযোগিতা পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ দেন।

প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করা হয়। ছবি আঁকা প্রতিযোগিতায় শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিষয় ছিল ‘মুক্তিযুদ্ধ’। রচনা প্রতিযোগিতার বিষয় ছিল ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধ’, যেখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। এছাড়া কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা’ আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

স্কুল পর্যায়ে ছবি আঁকা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে প্রমিসিং প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী মোছাঃ তাসলিমা জান্নাত তমা। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

আয়োজকরা জানান, মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট