1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সর্বস্বান্ত কৃষক ৷৷ রাতের আঁধারে কেটে দিল ১০ বিঘা শিমগাছ জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে কিশোরী ও অভিভাবকদের উঠান-বৈঠক অনুষ্ঠিত জয়পুরহাটে শীতার্তদের জন্য জেলা প্রশাসনকে ২৬০ পিস কম্বল দিল আশা উৎপাদন বাড়াতে নওগাঁয় ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার ও বীজ জয়পুরহাটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন পাঁচবিবিতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি মিলন গ্রেফতার সংসার সামলে পড়াশোনায় সাফল্য, ১৪ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২০০ ইয়াবা জব্দ।

সর্বস্বান্ত কৃষক ৷৷ রাতের আঁধারে কেটে দিল ১০ বিঘা শিমগাছ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

ছবির ক্যাপশনঃ

প্রতিবেদক, মোঃ দেলোয়ার হোসেন বাবু, জয়পুরহাট জেলা প্রতিনিধি, ২৪ নভেম্বর ২০২৬

জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের সতিঘাটা গ্রামে রাতের আঁধারে ১২ জন কৃষকের প্রায় ১০ বিঘা জমির শিমগাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ২ লাখ টাকা বিনিয়োগের পাশাপাশি আসন্ন মৌসুমে প্রায় ১৫ লাখ টাকার শিম বিক্রির স্বপ্ন ভেঙে গেছে কৃষকদের।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কৃষকেরা জমিতে গিয়ে শিমগাছ কাটা অবস্থায় দেখতে পান। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উন্নত জাতের হাইব্রিড শিমের বীজ সংগ্রহ করে আগাম চাষ শুরু করেছিলেন তফিকুল, ছাইদুল, সুলতান, সাহাজুল, মোশারফসহ ১২ জন কৃষক। দীর্ঘদিন ধরে শ্রম ও অর্থ ব্যয় করে তারা শিমগাছের পরিচর্যা করে আসছিলেন। ইতোমধ্যে গাছে ফুল ও সিম আসার পাশাপাশি শিম ধরতেও শুরু করেছিল। আর মাত্র দুই সপ্তাহ পর এসব শিম তুলে বাজারে বিক্রির পরিকল্পনা ছিল তাঁদের।

কিন্তু মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে খেতের শিমগাছের গোড়া কেটে দেয়। সকালে জমিতে গিয়ে এমন দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন কৃষকেরা। মুহূর্তেই শেষ হয়ে যায় তাঁদের দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্ন।

স্থানীয় আতাউল মল্লা বলেন, এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। ব্যক্তিগত শত্রুতা থাকলেও ফসলের সঙ্গে কারও শত্রুতা থাকতে পারে না। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

ভুক্তভোগী কৃষক আফছের জানান, ধারদেনা করে প্রায় ২৫ হাজার টাকা ব্যয়ে ৩৩ শতক জমিতে শিম চাষ করেছিলেন তিনি। ওই জমির শিম বিক্রি করে প্রায় তিন লাখ টাকা আয় করার আশা ছিল। কিন্তু দুর্বৃত্তদের এমন কর্মকাণ্ডে তাঁর সব স্বপ্ন শেষ হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতিপূরণ প্রদান এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

জয়পুরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান বলেন, “ঘটনাটি শুনেছি। সংশ্লিষ্ট এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তা ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনে গেছেন। কৃষকেরা অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে কৃষি অফিসের বরাদ্দ ও সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করা হবে।

 

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট