1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে সৌদি আরবে প্রবাসীর মৃত্যু ৷৷ লাশের অপেক্ষায় স্বজনদের আহাজারি ক্ষেতলালে আইসিটি শিক্ষকের সনদ নিয়ে অডিট আপত্তি৷৷ বেতন বন্ধ রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমার নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আজ আইসিজের রায় সর্বস্বান্ত কৃষক ৷৷ রাতের আঁধারে কেটে দিল ১০ বিঘা শিমগাছ জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে কিশোরী ও অভিভাবকদের উঠান-বৈঠক অনুষ্ঠিত জয়পুরহাটে শীতার্তদের জন্য জেলা প্রশাসনকে ২৬০ পিস কম্বল দিল আশা উৎপাদন বাড়াতে নওগাঁয় ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার ও বীজ জয়পুরহাটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

ক্ষেতলালে আইসিটি শিক্ষকের সনদ নিয়ে অডিট আপত্তি৷৷ বেতন বন্ধ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ছবির ক্যাপশনঃ

মোঃ দেলোয়ার হোসেন বাবু, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ২৫ নভেম্বর ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা উচ্চ বিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের সহকারী শিক্ষক সাহিনা আখতারের শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে মন্ত্রণালয়ের অডিট আপত্তি উঠেছে। এ ঘটনায় ২০২০ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত চাকরির শুরু থেকে উত্তোলন করা ১৯ লাখ ৯৬ হাজার টাকা বেতন-ভাতা ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে অডিট আপত্তির পরও তাঁর বেতন-ভাতা চালু থাকার অভিযোগ উঠেছে। যদিও সর্বশেষ নভেম্বর ২০২৬ মাসের বেতন শিটে তাঁর বেতনের ঘরে শূন্য (০০) দেখা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রণালয়ের অডিটে ওই শিক্ষিকার আইসিটি বিষয়ে সনদসংক্রান্ত অসংগতি চিহ্নিত করা হয়। অডিট আপত্তিতে চাকরিতে যোগদানের পর থেকে উত্তোলন করা সমুদয় বেতন-ভাতা ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে। অভিযোগ রয়েছে, অডিট আপত্তি নিষ্পত্তি না হওয়া সত্ত্বেও ওই শিক্ষক ও প্রতিষ্ঠানপ্রধানের যোগসাজশে তাঁর বেতন-ভাতা চালু রাখা হয়েছিল।

এ বিষয়ে সহকারী শিক্ষক সাহিনা আখতারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এমপিওভুক্ত হওয়ার সময় নট্রামসের প্রশিক্ষণ সনদ দিয়ে এমপিওভুক্ত হয়েছি। পরবর্তীতে শিক্ষা অধিদপ্তর আমাদের আবারও সুযোগ দেয়। সেই সুযোগে আমি নিজেই কম্পিউটার ডিপ্লোমার সনদ জমা দিয়েছি। এটি শুধু আমার একার ঘটনা নয়, সারা বাংলাদেশেই এমন ঘটনা ঘটেছে।”

তিনি আরও বলেন, “কয়েক দিন আগে আমি ঢাকায় গিয়েছিলাম। আমার অনেক সহকর্মী এ বিষয়ে হাইকোর্টে রিট করেছেন। আমিও রিট করতে চেয়েছিলাম। কিন্তু অফিস থেকে আমাকে বলা হয়েছে, রিট করার প্রয়োজন নেই; অডিট আপত্তির প্রতিবেদনের জবাব দিন।”

হিন্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লজাবত বলেন, “গত মন্ত্রণালয়ের অডিটে আইসিটি শিক্ষিকা সাহিনার সনদসংক্রান্ত অসংগতি নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। এ বিষয়ে আমি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) যথাযথ জবাব দিয়েছি। তাঁর নিয়োগপ্রক্রিয়াসহ সবকিছু ঠিক আছে। তবে নভেম্বর মাসে তাঁর বেতন-ভাতা কেন আসেনি, সে বিষয়ে কোনো নির্দেশনা আমার কাছে আসেনি।”

এ বিষয়ে জয়পুরহাট জেলা শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হাকিম বলেন, “ওই শিক্ষক যদি সনদ জালিয়াতি বা কোনো ধরনের অনিয়মের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকেন, তাহলে এমপিও নীতিমালা অনুযায়ী অডিট আপত্তির বিষয়ে কোনো ধরনের অনিয়ম করার সুযোগ নেই।”

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট