1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে সৌদি আরবে প্রবাসীর মৃত্যু ৷৷ লাশের অপেক্ষায় স্বজনদের আহাজারি ক্ষেতলালে আইসিটি শিক্ষকের সনদ নিয়ে অডিট আপত্তি৷৷ বেতন বন্ধ রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমার নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আজ আইসিজের রায় সর্বস্বান্ত কৃষক ৷৷ রাতের আঁধারে কেটে দিল ১০ বিঘা শিমগাছ জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে কিশোরী ও অভিভাবকদের উঠান-বৈঠক অনুষ্ঠিত জয়পুরহাটে শীতার্তদের জন্য জেলা প্রশাসনকে ২৬০ পিস কম্বল দিল আশা উৎপাদন বাড়াতে নওগাঁয় ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার ও বীজ জয়পুরহাটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

আইসিজের রায়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

মিয়ানমারের পাঁচ সামরিক নেতার ওপর নিষেধাজ্ঞা যুক্তরাজ্যের

কণ্ঠ ডেক্সঃ ২৫ নভেম্বর, ২০২৬

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায়ের পর মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। পাশাপাশি দেশটিতে বিমানের জ্বালানি সরবরাহ বন্ধে নতুন আইন পাসের ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড।

নিষেধাজ্ঞার আওতায় আসা মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক নেতা হলেন—মায়ো হতুত হ্লাইং, মায়ো মিন তুন, মায়াত থেট উ, কিয়াউ সো এবং কিয়াউ সোয়ার উ।

গত সোমবার (২৩ নভেম্বর) ব্রিটিশ পার্লামেন্টে পররাষ্ট্রমন্ত্রী মিলিব্যান্ড এসব তথ্য জানান। তিনি বলেন, গণহত্যার মতো অপরাধের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়ায় অবশ্যই মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে এবং স্পষ্ট পদক্ষেপ যুক্ত হবে।

মিলিব্যান্ড জানান, মিয়ানমারের বর্তমান জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইংকে ২০২১ সালেই যুক্তরাজ্য নিষেধাজ্ঞার আওতায় এনেছিল। ২০১৭ সালের গণহত্যার সময় সামরিক বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করায় মিন অং অনেক নৃশংসতার জন্য সরাসরি দায়ী।

মিলিব্যান্ড বলেন, মিয়ানমারকে অবশ্যই মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে, অপরাধীদের তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে এমন নৃশংসতা যেন আর কখনো না ঘটে তা নিশ্চিত করতে হবে।

পাশাপাশি মিয়ানমারে বিমানের জ্বালানি সরবরাহ বন্ধ করতে নতুন আইন পাস করা হবে বলে নিশ্চিত করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। মিলিব্যান্ড জানান, চলতি সপ্তাহেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করবে যুক্তরাজ্য। দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে বিশেষ বৈঠক হবে। সূত্র: সহযোগী পত্রিকা

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট