1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত জয়পুরহাটের কালাইয়ে গুণীজন সম্মাননা প্রদান ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের

পাঁচবিবিতে সিধ কেটে ৪ গরু চুরি, ক্ষতির মুখে পরিবার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ভীমপুর গ্রামে গভীর রাতে গোয়ালঘরের দেয়াল ভেঙে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

বুধবার রাতে উপজেলার বাগজানা ইউনিয়নের ভীমপুর গ্রামে মোঃ আফজাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাড়িটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হকের বাড়ির কাছেই অবস্থিত।

ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, চোরেরা ইটের তৈরি গোয়ালঘরের দেয়াল ভেঙে বিদেশি জাতের ৩টি গাভী ও একটি দুধের বাছুর নিয়ে যায়। এর মধ্যে একটি গাভী বর্তমানে দুধ দিচ্ছিল এবং অপর দুটি গাভী কিছুদিনের মধ্যেই বাছুর প্রসব করত।

আফজাল হোসেনের মেয়ে, যিনি একজন শিক্ষিকা, জানান, রাত প্রায় ৩টার দিকে ঘুম ভেঙে বাইরে গেলে গোয়ালঘরের দেয়াল ভাঙা দেখতে পান। কাছে গিয়ে দেখেন গোয়ালে একটি গরুও নেই। পরে পরিবারের সদস্যদের ডেকে বিষয়টি জানান।

আফজাল হোসেন বলেন, রাতে ঝড়বৃষ্টির সময় বাড়ির বারান্দায় বসে ছিলেন। পরে আবহাওয়া শান্ত হলে ঘুমিয়ে পড়েন। সেই সুযোগে চোরেরা গোয়ালঘরের দেয়াল ভেঙে গরুগুলো নিয়ে যায়। এতে তার সংসারে বড় ধরনের ক্ষতি হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, সংসারের জিনিসপত্র বিক্রি করে এবং বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে গরুগুলো পালন করা হচ্ছিল। গরু চুরির ঘটনায় তারা এখন চরম বিপাকে পড়েছেন।

বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হক বলেন, ঘটনাটি রাতেই পাঁচবিবি থানাকে জানানো হয়েছে।

পাঁচবিবি থানার ওসি হাফিজ মোঃ রায়হান বলেন, চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে পুলিশ কাজ করছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকেও বিভিন্ন স্থানে খোঁজখবর নিতে বলা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট