1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত জয়পুরহাটের কালাইয়ে গুণীজন সম্মাননা প্রদান ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের

পাঁচবিবি সীমান্তে ১১৮০ পিচ নিষিদ্ধ ভারতীয় কুপি জেসিক ইনজেকশন আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

পাঁচবিবি  (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলার পাঁচবিবি সীমান্তের আটাপাড়া বিওপির একটি বিশেষ টহল দল গোপালপুর গ্রামের এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ইনজেকশন জব্দ করে।

গতকাল শনিবার (২৮শে জুন) আনুমানিক সকাল ৯ ঘটিকায় বিজিবি টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্ত মেইন পিলার ২৮৪/১৮-এস হতে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর গোপালপুর নামক স্থানে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল ১১৮০ পিস ভারতীয় ‘কুপি জেসিক’ ইনজেকশন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১,৭৭,০০০/- টাকা। জব্দকৃত মালামাল দিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবির নায়েক সুবেদার শাহজাহান সরকার জানান, সীমান্তে এলাকায় মাদক চোরাচালান রোধে তাদের কঠোর নজরদারি ও তৎপরতা অব্যাহত থাকবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট