1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটের ক্ষেতলালে জমি সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের ১০ জন আহত ফেসবুকে শেষ স্ট্যাটাস, তারপর ট্রেনের নিচে ঝাঁপ—পাঁচবিবিতে যুবকের করুণ মৃত্যু মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন কারাবন্দি ছেলে, জানাজা শেষে ফের কারাগারে ক্ষেতলালে পঙ্গু বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য শেরপুরে ট্রাক থামিয়ে গরু ডাকাতি: ডিবি ও থানা পুলিশের অভিযানে ৩ ডাকাত গ্রেফতার, উদ্ধার ৭ গরু শিবগঞ্জে কালো পাথরের প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, থানা পুলিশের জিম্মায় চলমান দুর্যোগে প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা নতুন দুই নদীবন্দর ঘোষণা, প্রজ্ঞাপন জারি দ্রুত এন্টিভেনাম প্রয়োগে মৃত্যুর মুখ থেকে ফিরলেন জয়পুরহাটের নারী পাঁচবিবি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা দলনেত্রী নাজমা বেগমের প্রার্থিতা ঘোষণা

প্রেমের বিয়ে, দাম্পত্য কলহ; শেষমেশ ঘুমন্ত স্বামীর গলায় ছুরি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ ১৪ মে ২০২৬

লালমনিরহাট শহরের বাবুপাড়া এলাকায় দাম্পত্য কলহের জেরে ঘুমন্ত স্বামীর গলায় ছুরি চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। বুধবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গুরুতর আহত স্বামী বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত হৃদয় ইসলাম (২৬) বাবুপাড়া এলাকার এরশাদ আলীর ছেলে। অভিযুক্ত স্ত্রী জান্নাতুল ফেরদৌস (১৯) আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী এলাকার রুহুল কুদ্দুসের মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে হৃদয় ও জান্নাতুলের বিয়ে হয়। শুরুতে সংসার স্বাভাবিক থাকলেও গত এক বছরের বেশি সময় ধরে তাদের মধ্যে কলহ চলছিল।

বুধবার সকালে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় হৃদয়ের গলায় ধারালো ছুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতাল এবং পরে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, আহতের শ্বাসনালীতে গভীর ক্ষত হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা সংকটাপন্ন।

ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্ত জান্নাতুল ফেরদৌসকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

আহতের বাবা এরশাদ আলী অভিযোগ করে বলেন, “দাম্পত্য কলহ নিয়ে দুই পরিবার একাধিকবার বসেছিল। কিন্তু কোনো সমাধান হয়নি। সকালে ছেলের চিৎকার শুনে গিয়ে দেখি তার গলা রক্তে ভেসে যাচ্ছে, আর পাশে ছুরি হাতে দাঁড়িয়ে আছে তার স্ত্রী।”

লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ জানান, অভিযুক্ত নারীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট