1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত জয়পুরহাটের কালাইয়ে গুণীজন সম্মাননা প্রদান ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের

বগুড়ায় জমজম ইসলামিয়া ক্লিনিক সিলগালা, মেডিকেল যন্ত্রপাতি জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার ঠনঠনিয়া এলাকায় লাইসেন্সবিহীনভাবে পরিচালিত জমজম ইসলামিয়া ক্লিনিক-এ সেনাবাহিনী ও সিভিল প্রশাসনের যৌথ অভিযানে ক্লিনিকটি সিলগালা করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) পরিচালিত এ অভিযানে মোবাইল কোর্টের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদুল ইসলাম এবং সদর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট ফাহাদ। অভিযানে আরও উপস্থিত ছিলেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর-ই-শাদী।

অভিযানে জানা যায়, ক্লিনিকটি দীর্ঘদিন ধরে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই স্বাস্থ্যসেবা কার্যক্রম চালিয়ে আসছিল। তদুপরি, সেখানে মারাত্মক স্বাস্থ্যবিধি লঙ্ঘন, চিকিৎসা সরঞ্জামের অব্যবস্থাপনা ও অনুপযুক্ত চিকিৎসা পরিবেশ লক্ষ্য করা যায়।

পরবর্তীতে মোবাইল কোর্টের নির্দেশে ক্লিনিকটি সিলগালা করা হয় এবং ২৩টি মেডিকেল ইকুইপমেন্ট জব্দ করা হয়। ক্লিনিকের মালিক আব্দুল হাকিমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

এই সমন্বিত অভিযানে জনসাধারণের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে যাতে সাধারণ মানুষ সঠিক স্বাস্থ্যসেবা পেতে পারে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট