
ছবিঃ জয়পুর কণ্ঠ
বগুড়া প্রতিনিধিঃ ১ আগস্ট ২০২৬
বগুড়ার শাজাহানপুর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিবির এসআই মো. শামীম আহমেদের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার বনানী বাসস্ট্যান্ড সংলগ্ন এস.আর. পার্সেল সার্ভিসের প্রধান ফটকের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালায়।
এ সময় ঢাকা মেট্রো-চ-১৩-৬৬২০ নম্বরের একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে পাবনা সদর উপজেলার দাপুনিয়া এলাকার উত্তর বড় দিঘসাইল গ্রামের বাসিন্দা মো. নাজমুল (৩৮), পিতা: মো. আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।