1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে কালাইয়ে জামায়াতের গণমিছিল বগুড়ায় দুইজন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার; অস্ত্র আইনে মামলা বগুড়ায় ডিবির অভিযানে ১ হাজার ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে পাঁচবিবিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবিতে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি শিবগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন,স্বামীর বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অভিযোগ নওগাঁর বদলগাছীতে বিদ্যুৎস্পর্শে এক যুবকের মর্মান্তিক মৃত্যু সাপাহারে বিবাদমান সম্পত্তি নিয়ে সৃষ্ট সংঘর্ষে মহিলা সহ আহত ৩ নওগাঁর মান্দায় ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তি গ্রেপ্তার ধামইরহাটে ৬৮০ পিস ট্যাপেন্টাডলসহ ভাই-বোন গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

বগুড়ায় দুইজন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার; অস্ত্র আইনে মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

বগুড়া প্রতিনিধিঃ ১ আগস্ট ২০২৬

বগুড়া মহানগরীর নিশিন্দারা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে ডিবির অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহারের তত্ত্বাবধানে এসআই মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চারমাথা ট্রাক টার্মিনাল সংলগ্ন আব্দুল কাদের সুপার মার্কেট এলাকার একটি টায়ার ভলকানাইজিং ওয়ার্কশপের পেছনের গোডাউনে অভিযান চালায়।

অভিযানে নিশিন্দারা এলাকার মো. ইনছান আলী (৪১) এবং তার সহযোগী হিসেবে পরিচিত মো. সাকিব মোল্লা (২০)-কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তল্লাশির সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় ধারালো ছোরা উদ্ধার করা হয়, যা জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ইনছান আলীর বিরুদ্ধে অস্ত্র, মাদক ও বিশেষ ক্ষমতা আইনসহ মোট পাঁচটি মামলা বিভিন্ন আদালতে বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় বগুড়া সদর থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে স্থানীয় সূত্রের দাবি, গ্রেপ্তার এড়াতে অভিযুক্ত ইনছান আলী তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছিলেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি এবং স্বাধীনভাবে এ তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট