1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত জয়পুরহাটের কালাইয়ে গুণীজন সম্মাননা প্রদান ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের

বগুড়ায় ভূয়া ডাক্তারের চেম্বারে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

ডাক্তার পরিচয়ে রোগী বিভ্রান্তির অভিযোগ, জব্দ বিপুল মেয়াদোত্তীর্ণ ওষুধ

স্টাফ রিপোর্টারঃ ১৪ জুলাই ২০২৬
বগুড়া সদর উপজেলার শেরেবাংলা নগর এলাকায় ডাক্তার পরিচয়ে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে একটি চেম্বারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয় এবং বিভিন্ন অনিয়মের দায়ে চৌধুরী ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

অভিযানে দেখা যায়, মো. মহিদুর রহমান চৌধুরী (রুমন) ও মো. মতিউর রহমান চৌধুরী (রুম্মান) কেবল ডিএমএফ (DMF) কোর্স সম্পন্ন করেও দীর্ঘদিন ধরে নিজেদের নামের আগে ‘ডাক্তার’ ব্যবহার করে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। স্থানীয়দের কাছে তারা ডাক্তার হিসেবেই পরিচিত হওয়ায় রোগীরা বিভ্রান্ত ও প্রতারিত হচ্ছিলেন বলে অভিযানে উল্লেখ করা হয়।

এ সময় চেম্বার থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। অভিযুক্ত ব্যক্তি অভিযোগ স্বীকার করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী চৌধুরী ফার্মেসিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার নেন সংশ্লিষ্টরা।

অভিযানে সার্বিক সহযোগিতা করে র‍্যাব-১২ ও জেলা পুলিশের একটি চৌকস দল।
জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, রোগীদের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট