1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি চালককে অপহরণ, মুক্তিপণ দাবি; ৩ অপহরণকারী গ্রেপ্তার মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ায় জয়পুরহাটে আনন্দ মিছিল পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা আকস্মিক পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ কালাইয়ে কিডনি বেচাকেনা চক্রের মূলহোতা সাত্তার গ্রেপ্তার জয়পুরহাটে অনলাইন জুয়া, ডিবির জালে দুইজন গ্রেপ্তার বগুড়ায় ২৯০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার জয়পুরহাটে তীব্র লোডশেডিং, দুর্ভোগে কয়েক হাজার গ্রাহক জয়পুরহাটে রবিদাস সম্প্রদায়ের ১১৬ জনের মাঝে টুলবক্স বিতরণ কালাইয়ে ফ্যামিলি কার্ড কর্মী নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ, প্রশ্নের মুখে প্রক্রিয়া জয়পুরহাটে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ভয়বাহ বিপর্যয়

বগুড়ায় ২৯০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১ লাখ ৩৮ হাজার টাকাসহ মাদক কারবারের অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) বগুড়া মহানগরের ৩ নম্বর ওয়ার্ডের দত্তবাড়ি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নান্টু ও তার স্ত্রী নীলা বেগম। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১ লাখ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, উদ্ধার করা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল।

স্থানীয়দের অভিযোগ, বগুড়া শহর ও আশপাশের এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের বিস্তার উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে ইয়াবাসহ বিভিন্ন মাদকের সহজলভ্যতা যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও কার্যকর নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মাদক কারবারের সঙ্গে তাদের আরও কেউ জড়িত কি না, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মাদকের বিস্তার রোধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট