1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত জয়পুরহাটের কালাইয়ে গুণীজন সম্মাননা প্রদান ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের

ভূরুঙ্গামারীতে ১১৯ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ ৪ মে ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গতকাল রবিবার (৩ মে) সন্ধ্যায় আন্ধারীরঝাড় বাজার এলাকায় উত্তরে এশিয়ান হাইওয়ের পূর্ব পাশে অবস্থিত ১নং আসামি শাকিলের চায়ের দোকানে অভিযান অভিযান চালিয়ে ৪জন আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই মোঃ জাহেদুল ইসলামের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার একটি দল আন্ধারীরঝাড় বাজারের পরিচালনা করে। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— ১.মোঃ শাকিল (২৯), পিতা: মোঃ আশরাফ আলী। ২. মোঃ আসিফ (২২), পিতা: মোহাম্মদ আলী। ৩. মোঃ রবিউল ইসলাম (২০) পিতা: মৃত মজিবর রহমান। এবং ৪.মোঃ সোহাগ হোসেন (২০), পিতা: আব্দুল আলীম। তারা সবাই ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, আটককৃতদের তল্লাশি করে প্রধান আসামি শাকিলের পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১১৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন গ্রেফতারের বিনষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট