
ছবিঃ জয়পুর কণ্ঠ
মিজানুর রহমান (বগুড়া) প্রতিনিধিঃ ১ আগস্ট ২০২৬
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী আপেল এর বিরুদ্ধে। একই সঙ্গে স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী গৃহবধূ। এ ঘটনায় অভিযুক্ত স্বামী ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, ১২ বছর পুর্বে শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের ফারাজ আকন্দের ছেলে আপেল আকন্দের সাথে খাদিজা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে অতিরিক্ত যৌতুকের দাবিতে ওই গৃহবধূকে চাপ দেওয়া হতো। বাধ্য হয়ে ১ লাখ টাকা যৌতুক ও আসবাবপত্র প্রদান করেন। পরবর্তী আরও ২ লাখ টাকা অতিরিক্ত যৌতুক দাবি পূরণে ব্যর্থ হলে তাকে মারধর, গালিগালাজ ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
একপর্যায়ে স্বামী প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
গত ২৬-০৭ -২০২৬ ইং তারিখে স্বামীর অধিকারের দাবিতে তার সন্তানসহ স্বামীর বাড়ীতে গেলে প্রবেশে দেয় এবং প্রতিবাদ করলে অভিযুক্তরা বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে মারপিটে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে দেয়।
গৃহবধূর দাবি, দীর্ঘদিন ধরে নির্যাতন সহ্য করেও সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেন তিনি। কিন্তু নির্যাতন অব্যাহত থাকায় এবং ন্যায়বিচারের আশায় তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযুক্তরা হলেন, আপেল আকন্দ (৪৫), আশিদুল আকন্দ (৩০), মোাছা: আফরোজা বেগম (২৮) এবং মোছা: কহেলী আক্তার (২৩)।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।