1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত জয়পুরহাটের কালাইয়ে গুণীজন সম্মাননা প্রদান ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের

সাপাহারে গভীর রাতে ডিবির মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ দুই জন গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ২০ মে ২০২৬

নওগাঁর সাপাহার উপজেলায় গভীর রাতে মাদকবিরোধী অভিযানে ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২০ মে ২০২৬) রাত আনুমানিক ৩টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাপাহার থানাধীন সরলী গ্রামের ছানাউল্লার বাড়ির সামনে সংলগ্ন রাস্তায় অভিযান পরিচালনা করে।

ডিবি সূত্রে জানা যায়, ওই স্থানে দুইজন ব্যক্তি গভীর রাতে অবস্থান করে মাদক বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনকভাবে অবস্থানরত দুইজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়। এতে তাদের প্রতি সন্দেহ আরও ঘনীভূত হয়।

পরে তল্লাশি চালিয়ে আদাতলা গ্রামের খায়রুল ইসলামের ছেলে জাব্বার (১৯) এর কাছ থেকে একটি শপিং ব্যাগের ভেতরে থাকা ২০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় জাব্বারের সহযোগী হিসেবে তিলোনী গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ ছানাউল্লা (৪৫) কে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাপাহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট