1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবিতে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি শিবগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন,স্বামীর বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অভিযোগ নওগাঁর বদলগাছীতে বিদ্যুৎস্পর্শে এক যুবকের মর্মান্তিক মৃত্যু সাপাহারে বিবাদমান সম্পত্তি নিয়ে সৃষ্ট সংঘর্ষে মহিলা সহ আহত ৩ নওগাঁর মান্দায় ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তি গ্রেপ্তার ধামইরহাটে ৬৮০ পিস ট্যাপেন্টাডলসহ ভাই-বোন গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ ইরানের স্থল অবরোধে নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ছাত্রশিবিরের ১৪তম ইয়ুথ সামিট অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের বিশেষ দূত নওগাঁয় বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায় শিক্ষকের মৃত্যু

সাপাহারে বিবাদমান সম্পত্তি নিয়ে সৃষ্ট সংঘর্ষে মহিলা সহ আহত ৩

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ১ আগস্ট ২০২৬

নওগাঁর সাপাহার উপজেলার ভাবুক গ্রামে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক পক্ষের তিনজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাবুক মৌজার ৭২ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে মৃত তামুজ উদ্দীনের ছেলে সাইফুল (৪০) গং এবং জালাল উদ্দীনের ছেলে আইনুল গংয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে সাইফুল (৪০) এর নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৩৫-৪০ জন নারী-পুরুষ দেশীয় অস্ত্র নিয়ে বিবাদমান জমিতে প্রবেশ করে সেখানে থাকা আমগাছ কেটে জমি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

এ সময় উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। এতে আইনুল পক্ষের বাবুর স্ত্রী নুরজাহান, মৃত ইউসুফের স্ত্রী ফিরুজা এবং ইউসুফের ছেলে মোজাম্মেল গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট