1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

সাপাহারে সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর,২০২৫

নওগাঁর সাপাহারে প্রথমবারের মত সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন ধর্মের ধর্মীয় প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে উক্ত সৌহার্দ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, জামায়তে ইসলাম বাংলাদেশ মনোনীত নওগাঁ-১ আসনে এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু), উপজেলা জামায়াতের আমির আবুল খায়ের তরুণ, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী প্রমূখ।

এসময় শিক্ষানুরাগী নুরল হক মাস্টার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা পারভিন, প্রেসক্লাব সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীন, সাধারণ সম্পাদক সাংবাদিক বাবুল আকতারসহ খতিব, ইমাম, পুরোহিত, চার্জ ইনচার্জ, বিভিন্ন ধর্মীও সংগঠক ও প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকবৃন্দ, সাপাহার মাঊন ক্লাবের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট