1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত জয়পুরহাটের কালাইয়ে গুণীজন সম্মাননা প্রদান ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের

সিরাজগঞ্জে র‍্যাব-১২ এর অভিযান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্ক্যাফ-ফেয়ারডিলসহ ৪ মাদক কারবারি গ্রেফতার ৷৷ ২ মোটরসাইকেল জব্দ

স্টাফ রিপোর্টারঃ সোমবার, ৪ মে ২০২৬

সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় মাদকবিরোধী অভিযানে স্ক্যাফ ও ফেয়ারডিলসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২। এ সময় তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‍্যাব-১২, সদর কোম্পানির একটি আভিযানিক দল গত রবিবার (৩ মে) বেলা প্রায় পৌনে ১২টার দিকে সলঙ্গা থানার দত্তকুষা উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৫০ বোতল স্ক্যাফ ও ৭৯ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার তৈলকুপি লম্বাপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ সোহেল রানা (২৮), ভবানীপুর এলাকার সলেমান আলীর ছেলে মোঃ সেলিম (২৯), নতুন বারোরশিয়া এলাকার মনিরুল ইসলামের ছেলে মোঃ সাওন আলী (২৮) এবং একই এলাকার ফজলুর রহমানের ছেলে মোঃ সবুর আলী (২৯)।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। অভিযানের সময় তাদের ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট