1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত জয়পুরহাটের কালাইয়ে গুণীজন সম্মাননা প্রদান ক্ষেতলালে অবৈধ সার মজুত, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা৷৷ ৫৭ বস্তা সার কৃষকদের মাঝে বিক্রি দীর্ঘ ১১ বছর পর রাফি হত্যা মামলার বিচার শুরু জয়পুরহাট ইউনাইটেড প্রেসক্লাবের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত পাঁচবিবিতে সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীতা ঘোষণা অ্যাডভোকেট নাজমুলের পাঁচবিবিতে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক ১০ হাজার মানুষের আপ্যায়নে নির্বাচনী বার্তা ৷৷ কৃষকদের পাশে থাকার অঙ্গীকার জাহেদুলের

সোনামসজিদ সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযানঃ ৫৭৭ বোতল মাদক জব্দ, প্রাইভেটকারসহ আটক ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জোরালো অভিযানে ৫৭৭ বোতল নেশাজাতীয় সিরাপ, একটি প্রাইভেটকার জব্দ এবং এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তজুড়ে চোরাচালান ও মাদকবিরোধী কঠোর অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ১৪ এপ্রিল রাতের প্রথম প্রহরে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুইটি অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে সোনামসজিদ বিওপি’র টহলদল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে একটি সন্দেহজনক প্রাইভেটকার (অ্যাকর্ড, ২৩৫০ সিসি) থামিয়ে তল্লাশি চালায়। এ সময় নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা আব্দুল্লাহ আল-আরাফাত শুভ (২৬)-কে ২৮ বোতল ভারতীয় নিষিদ্ধ Eskuf DX সিরাপসহ হাতেনাতে আটক করা হয়।
অপরদিকে, একই রাতে আরেকটি অভিযানে শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকায় গণকবর সংলগ্ন দীঘির পাড়ে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ৫৪৯ বোতল Eskuf DX সিরাপ জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ মাদকচক্রের সদস্যরা দ্রুত পালিয়ে যায়।

বিজিবি জানিয়েছে, আটককৃত ব্যক্তি, জব্দকৃত মাদকদ্রব্য ও প্রাইভেটকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত তিন মাসে সীমান্তজুড়ে ধারাবাহিক অভিযানে ১৩ জনকে আটকসহ প্রায় ৪৫০০ বোতল ফেন্সিডিলের বিকল্প নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে, যা মাদকবিরোধী অভিযানে তাদের কঠোর অবস্থানের প্রমাণ বহন করে।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “মাদকের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি বহাল রয়েছে। দেশের যুবসমাজকে রক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

সীমান্তে বিজিবির এই কঠোর অবস্থানে মাদক চোরাচালানকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়রা মনে করছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট