1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৪টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ছবির ক্যাপশনঃ

​এ. বি. এস রতন স্টাফ রিপোর্টার : ৮ অক্টোবর ২০২৬

নওগাঁর বদলগাছী উপজেলার ৫ নম্বর কোলা ইউনিয়নের শিক্ষা খাতের অভূতপূর্ব উন্নয়ন, কোলা আদর্শ কলেজ জাতীয়করণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারের সুসংবাদে এক আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

​গত মঙ্গলবার বিকাল ৩টায় কোলা বাজারে ৫ নম্বর কোলা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়
​আনন্দ র‍্যালিতে।

বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো বলেন, “কোলা আদর্শ কলেজ ও কোলা বিজলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য ৫ নম্বর কোলা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুলকে ধন্যবাদ ও লাল গোলাপ শুভেচ্ছা জানাই।”

​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর ইসলাম, কোলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাসু হোসেন এবং কোলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) সাইফুল ইসলাম। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ র‍্যালিতে অংশ নেন।

​র‍্যালিটি কোলা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট