1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন পাঁচবিবিতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি মিলন গ্রেফতার সংসার সামলে পড়াশোনায় সাফল্য, ১৪ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২০০ ইয়াবা জব্দ। পাঁচবিবিতে জাতীয় যুব দিবস উদযাপন ও যুব ঋণ বিতরণ। কেউ সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান: প্রতিমন্ত্রী আব্দুল বারী বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ জন দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ জয়পুরহাট আদালত প্রাঙ্গণে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

ছবির ক্যাপশনঃ

মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ৮ অক্টোবর ২০২৬

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা পরিষদের অর্থায়নে দুস্থ ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে একজন অসহায় ও পঙ্গু ব্যক্তিকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়।
বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা কার্যালয়ে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেলগুলো বিতরণ করেন জয়পুরহাট জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার।

এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার জনাব কাশপিয়া তাসরিন ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ নাহিদ হাসান। পরে তারা একজন অসহায় পঙ্গু ব্যক্তির হাতে একটি হুইলচেয়ার তুলে দেন।

বাইসাইকেল বিতরণের পর উপজেলা নির্বাহী অফিসার জনাব কাশপিয়া তাসরিন শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন এবং নিয়মিত পড়াশোনা করে ভালো ফলাফল অর্জনের জন্য তাদের উৎসাহিত করেন।

উপজেলা পরিষদের এমন উদ্যোগে শিক্ষার্থীরা যাতায়াতের সুবিধা পাওয়ার পাশাপাশি পড়াশোনায় আরও উৎসাহিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট