
ছবিঃ জয়পুর কণ্ঠ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সালুয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ এক চিহ্নিত ও তালিকাভুক্ত আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (৩ অক্টোবর) ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধীনস্থ আটাপাড়া বিওপি ও ব্যাটালিয়ন সদরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
সুবেদার আলাউদ্দীনের নেতৃত্বে বিজিবির দুটি টহলদল সীমান্ত পিলার ২৮৪/৬-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পাঁচবিবি উপজেলার সালুয়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদকদ্রব্যসহ এক চিহ্নিত ও তালিকাভুক্ত আসামিকে আটক করা হয়।
আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা মাদকদ্রব্যের পরিমাণ ও অন্যান্য তথ্য বিজিবির পক্ষ থেকে পরবর্তীতে বিস্তারিতভাবে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।