1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ ৷৷ হত্যা মামলায় ৭ আসামি গ্রেফতার, উদ্ধার হত্যায় ব্যবহৃত চাকু পাঁচবিবির সালুয়ায় বিজিবির যৌথ অভিযান ৷৷ মাদকদ্রব্যসহ তালিকাভুক্ত আসামি আটক কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ৷৷ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে জনসচেতনতার আহ্বান পোরশায় পুলিশের বড় মাদকবিরোধী অভিযান পাঁচবিবিতে শসা ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু সাপাহারে হাপানিয়া কে.এম ফাজিল মাদ্রাসায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসসহ বিভিন্ন আন্তঃনগর ট্রেনের স্টপেজ বা যাত্রাবিরতির দাবিতে এক শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩ অক্টোবর ২০২৬) পাঁচবিবি রেলওয়ে স্টেশন চত্বরে “পাঁচবিবি উপজেলাবাসী” ও “শিক্ষার্থী সমিতি পাঁচবিবি”-র যৌথ উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “অধিকার ভিক্ষা নয়, এটি রাষ্ট্রের প্রতি নাগরিকের পাওনা”। পাঁচবিবি একটি জনবহুল ও ব্যবসা-বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ উপজেলা হওয়া সত্ত্বেও এই স্টেশনে গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেনগুলোর যাত্রাবিরতি নেই। এর ফলে প্রতিদিন শত শত যাত্রী, সাধারণ ব্যবসায়ী ও দূর-দূরান্তে অধ্যয়নরত শিক্ষার্থীরা যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। খুলনাগামী আন্তঃনগর রূপসা ও সীমান্ত এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস এবং নীলসাগর এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চালুর দাবি পাঁচবিবির সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন শিক্ষার্থী সমিতি পাঁচবিবির সভাপতি ও পাঁচবিবি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রবিউল ইসলাম, পাঁচবিবি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, সরাইল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহজাহান আলী, পাঁচবিবি মহিলা কলেজের সহকারী অধ্যাপক বাপ্পি, পাঁচবিবি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপিকা কৃষ্ণা কুমারী, সহকারী শিক্ষক পলাশ, পাঁচবিবি মহিলা কলেজের সহকারী অধ্যাপক আকন্দ এবং পাঁচবিবি ডিগ্রী কলেজের অধ্যাপক আব্দুল মমিন।
এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নুর আলম, রহমত আলী, আহসান হাবীব এসপি ও মোঃ মুরাদ; অবসরপ্রাপ্ত আর্মি অফিসার মিজানুর রহমান ও সোলায়মান; প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক কামরুজ্জামান; সাবেক ইউপি সদস্য জনাব এজবাটুল; শিক্ষার্থী সমিতি পাঁচবিবির সাবেক ভিপি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জনাব ফিরোজ হোসেন ফাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ জনগণ।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে পাঁচবিবি স্টেশনে উল্লেখিত আন্তঃনগর ট্রেনগুলোর যাত্রাবিরতি মঞ্জুর করার জন্য বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট