1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ ৷৷ হত্যা মামলায় ৭ আসামি গ্রেফতার, উদ্ধার হত্যায় ব্যবহৃত চাকু পাঁচবিবির সালুয়ায় বিজিবির যৌথ অভিযান ৷৷ মাদকদ্রব্যসহ তালিকাভুক্ত আসামি আটক কালাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ৷৷ এডিস মশার প্রজননস্থল ধ্বংসে জনসচেতনতার আহ্বান পোরশায় পুলিশের বড় মাদকবিরোধী অভিযান পাঁচবিবিতে শসা ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু সাপাহারে হাপানিয়া কে.এম ফাজিল মাদ্রাসায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ৩ অক্টোবর ২০২৬

উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. আল মামুন মিয়ার সভাপতিত্বে সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. গোলজার হোসেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) যাদব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) জেসমিন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম ও রাজস্ব) মোহাইমেনা শারমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুল হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. আবদুল আলীম ও প্রকৌশলী আবদুল বাতেন এবং বিসিক শিল্পনগরী, জয়পুরহাট কার্যালয়ের উপমহাব্যবস্থাপক লিটন চন্দ্র দাস।

এ ছাড়া সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে উৎপাদনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট