1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কালাই উপজেলায় রিলায়েন্স প্রিজার্ভার হিমাগারের উদ্বোধন বারোশিবালয় মেলায় হিন্দু নারী সেজে চুরি ৷৷ তিন নারী গ্রেপ্তার শিক্ষক ও সাংবাদিক ৷৷ দুই পরিচয়ের আলোকবর্তিকা নিভে গেল ৬৬ হাজার ভোটের ব্যবধানও কি মন্ত্রিত্বের জন্য যথেষ্ট নয়? নওগাঁর স্বপ্নের মন্ত্রী কে? আলোচনার কেন্দ্রে ফজলে হুদা বাবুল ধামইরহাটে এম.পি ইঞ্জিনিয়ার এনামুল হকের বাড়ীতে নেতাকর্মীদের ঢল চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাইলেন সাংবাদিকদের সহযোগিতা জয়পুরহাট-১: ধানের শীষকে হারিয়ে বেসরকারিভাবে জয়ী জামায়াতের ফজলুর রহমান সাঈদ জয়পুরহাট-২ আসনে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষের আব্দুল বারী বিজয়ী জেলার নির্বাচন মহা আনন্দ ও মুক্তির দিন : প্রধান উপদেষ্টা

কালাই উপজেলায় রিলায়েন্স প্রিজার্ভার হিমাগারের উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

ছবিঃ সাজ্জাদুল বারী

বীজ আলু সংরক্ষণে নতুন সম্ভাবনা, চাষিদের মাঝে আশার আলো

সাজ্জাদুল বারী, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

জয়পুরহাট জেলার কৃষি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করলো কালাই উপজেলায় স্থাপিত আধুনিক বীজ আলু ও আলু হিমাগার। সোমবার (১৬ ফেব্রুয়ারী) রিলায়েন্স প্রিজার্ভার নামীয় হিমাগারের শুভ উদ্বোধন করা হয়েছে কালাই উপজেলাধীন হারুঞ্জা রোডের খুনজ্জাপাড়া এলাকায়।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে স্থানীয় ও জেলার বিভিন্ন এলাকার আলু চাষি, ব্যবসায়ী, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং গণ্যমান্য অতিথিরা উপস্থিত ছিলেন। ২০২৬–২৭ মৌসুমে আলু সংরক্ষণের বুকিং কার্যক্রমও এদিন আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

হিমাগারের স্বত্বাধিকারী মোঃ বেলায়েত হোসেন লেবু বলেন, এই হিমাগারটির মোট ধারণক্ষমতা ১ লাখ ২৫ হাজার বস্তা, যা বীজ আলু ও ভোগ্য আলু—উভয় সংরক্ষণের জন্য উপযোগী। তিনি আরও জানান, সম্পূর্ণ উচ্চ প্রযুক্তিসম্পন্ন এই হিমাগারে আধুনিক তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা, উন্নত ভেন্টিলেশন এবং মানসম্মত সংরক্ষণ পদ্ধতি নিশ্চিত করা হয়েছে। ফলে দীর্ঘ সময় সংরক্ষণেও আলুর গুণগত মান অক্ষুণ্ন থাকবে।

তিনি বলেন, “চাষিরা যাতে ন্যায্য দামে আলু সংরক্ষণ করতে পারেন এবং মৌসুম শেষে ভালো দামে বিক্রি করতে পারেন—এই লক্ষ্যেই হিমাগারটি স্থাপন করা হয়েছে। এখানে সংরক্ষিত আলু ও বীজ আলুর মানের বিষয়ে আমরা শতভাগ নিশ্চয়তা দিচ্ছি।”

উল্লেখ্য, জয়পুরহাট জেলা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আলু উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত। কৃষি বিভাগ ও সংশ্লিষ্ট সূত্র মতে, উৎপাদনের দিক থেকে জয়পুরহাট জেলা বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম আলু উৎপাদনকারী জেলা। জেলার কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর ও পাঁচবিবি উপজেলার বিস্তীর্ণ এলাকায় প্রতি বছর বিপুল পরিমাণ আলু উৎপাদিত হয়।

কিন্তু পর্যাপ্ত ও আধুনিক হিমাগারের অভাবে অনেক সময় চাষিরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। নতুন এই হিমাগার চালু হওয়ায় কালাই উপজেলা তথা পুরো জেলার আলু চাষিদের জন্য সংরক্ষণ সমস্যা অনেকটাই লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় আলু চাষিরা জানান, আধুনিক ও নির্ভরযোগ্য হিমাগার থাকলে তারা বীজ আলু সংরক্ষণে বেশি আগ্রহী হবেন। এতে পরবর্তী মৌসুমে উন্নতমানের বীজ ব্যবহার সম্ভব হবে এবং উৎপাদন আরও বাড়বে। একই সঙ্গে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমে কৃষক সরাসরি লাভবান হবেন।

কৃষি সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, রিলায়েন্স প্রিজার্ভারের মতো উচ্চমানের হিমাগার জয়পুরহাটের আলু শিল্পকে আরও সুসংগঠিত করবে। উৎপাদন, সংরক্ষণ ও বিপণন- এই তিন ধাপের সমন্বয় ঘটলে জয়পুরহাট জেলা ভবিষ্যতে আলু রপ্তানির ক্ষেত্রেও বড় ভূমিকা রাখতে পারবে।

সব মিলিয়ে, কালাই উপজেলায় রিলায়েন্স প্রিজার্ভার হিমাগারের উদ্বোধন জয়পুরহাট জেলার কৃষি খাতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট