1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

জয়পুরহাটে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ২৫ সেপ্টেম্বর ২০২৫

দীর্ঘদিন ভাঙাচোরা অবস্থায় থাকা জয়পুরহাট পৌরসভার বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজ শুরু হয়েছে। গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের খঞ্জনপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রায় ১৫ কোটি টাকার সড়ক পাকাকরণ প্রকল্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক মো. সবুর আলী, সচিব আবু জাফর মো. রেজা, প্রকৌশলী মিজানুর রহমান, জুলফিকার আলী লেবু, আ. করিম, সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ঝরনা, সোহেলসহ অনেকে।

পৌর প্রশাসক মো. সবুর আলী জানান, বিশ্বব্যাংকের সহায়তায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রেজিলিয়েন্ট আরবান টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় এসব কাজ হচ্ছে।

তেঘর রেলগেট থেকে গুলশান মোড়, জামালগঞ্জ সড়ক, খঞ্জনপুর থেকে রেজিস্ট্রি অফিস, আনসার ক্যাম্প ও কুঠিবাড়ি ব্রিজ পর্যন্ত সড়কে কার্পেটিং, ড্রেন, ফুটপাত ও লাইটিং নির্মাণ করা হবে।

এ প্রকল্পে ব্যয় হবে ১৪ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৪০৭ টাকা। কাজ শেষ হলে জয়পুরহাট পৌরসভা আধুনিকায়নের পথে এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট