1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন পাঁচবিবিতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি মিলন গ্রেফতার সংসার সামলে পড়াশোনায় সাফল্য, ১৪ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ২০০ ইয়াবা জব্দ। পাঁচবিবিতে জাতীয় যুব দিবস উদযাপন ও যুব ঋণ বিতরণ। কেউ সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান: প্রতিমন্ত্রী আব্দুল বারী বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ জন দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ জয়পুরহাট আদালত প্রাঙ্গণে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

মোকামতলা উপজেলা প্রেসক্লাবকে গতিশীল করতে প্রধান উপদেষ্টা মাহবুব আলম মানিকের মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

ছবির ক্যাপশন

​মিজানুর রহমান (বগুড়া) প্রতিনিধিঃ ২১ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ার ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জনপদ মোকামতলায় অবস্থিত মোকামতলা উপজেলা প্রেসক্লাব-এর কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত এবং জনবান্ধব করার লক্ষে ক্লাবের প্রধান উপদেষ্টা মাহবুব আলম মানিক-এর সাথে অত্র প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক বিশেষ মতবিনিময় ও দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার (২০শে সেপ্টেম্বর) রাত ৮টায়
​প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এই সভায় প্রধান উপদেষ্টা মাহবুব আলম মানিক স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্ববোধ, সততা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, গণমাধ্যম হলো সমাজের দর্পণ। এলাকার মানুষের সুখ-দুঃখ, সম্ভাবনা ও বিভিন্ন সমস্যা নির্ভীকভাবে তুলে ধরার মাধ্যমেই সমাজকে এগিয়ে নিতে হবে। সভায় প্রধান উপদেষ্টার তুলে ধরা প্রধান দিকনির্দেশনা হলো, যেকোনো সংবাদ পরিবেশনের আগে সত্যতা যাচাই করা এবং গুজবের বিরুদ্ধে সোচ্চার থেকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা।

​এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি অসঙ্গতি, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা করা। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা যাতে কোনো ধরনের বাধা বা হয়রানির মুখে না পড়েন, সে জন্য ক্লাবের সকল সদস্যকে ভেদাভেদ ভুলে এক ও অভিন্ন সূত্রে গাঁথা থাকার আহ্বান জানান।

মোকামতলা উপজেলা প্রেসক্লাবের মানোন্নয়ন এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত প্রশিক্ষণের ওপর জোর দেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

​উন্মুক্ত আলোচনা পর্বে সাংবাদিকরা তাদের মাঠে কাজ করার বিভিন্ন অভিজ্ঞতা, সমসাময়িক চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা অত্যন্ত আন্তরিকতার সাথে সবার কথা শোনেন এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে বিভিন্ন গঠনমূলক পরামর্শ প্রদান করেন।

​সভা শেষে মোকামতলা উপজেলাকে একটি মডেল ও জনসচেতনতামূলক এলাকা হিসেবে গড়ে তুলতে অত্র প্রেসক্লাবের সাংবাদিকদের ভূমিকা আরও জোরালো করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পরিশেষে, সত্যের পক্ষে অবিচল থেকে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে সভাটির সফল সমাপ্তি ঘটে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট