1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

ক্ষেতলালে  বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণমিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের ক্ষেতলাল  উপজেলায় লিফলেট বিতরণ ও এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার  ২৮ জুন বিকেলে  উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির উন্নতম সদস্য, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। তাঁর নেতৃত্বে গণমিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল মোড়ে  এক পথ সভায় বক্তব্য দেন উপস্থিত নেতৃবৃন্দ।  পথসভা শেষে সাধারণ মানুষের মাঝে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা’র ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয়।

এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা বিএনপির সদস্য লেবু ইসলাম , জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জয়পুরহাট জেলা জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট হারুনুর রশীদ হারুন, জেলা আইনজীবী সমিতির প্রচার, প্রকাশনা ও গ্রন্থকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন ফারুক।

এছাড়াও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও কালাই উপজেলা বিএনপির সদস্য আব্দুস সবুর, জেলা বিএনপির সাবেক সদস্য ও কালাই উপজেলা বিএনপির সদস্য মামুনুর রশিদ সরকার, জেলা বিএনপির সাবেক সদস্য তৌফিকুল ইসলাম মাস্টার, জেলা বিএনপির সাবেক সদস্য ও পুনট ইউনিয়ন বিএনপি নেতা মোজাফফর হোসেন তালুকদার, কালাই উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক , জয়পুরহাট জেলা মহিলা দলের সাবেক সদস্য নুরজাহান হ্যাপি এবং জয়পুরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন। ক্ষেতলাল পৌর বিএনপির  সহ-সাধারণ সম্পাদক নুরুজ্জামান  মৃধা, খুরশিদ আলম চৌধুরী ও সাবেক সংগঠনিক  সম্পাদক ওয়াহেদুল ইসলাম বাবু  সেচ্ছাসেবক দল সদস্যসচিব  সাহিন, যবদল নেতা বুলবলসহ কর্মসূচিতে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, বিএনপির এই ৩১ দফা রূপরেখা দেশের বর্তমান সংকট নিরসন ও একটি গণতান্ত্রিক এবং জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। তাঁরা সর্বস্তরের জনগণকে এই রূপরেখা সম্পর্কে অবগত হওয়ার  ও এর বাস্তবায়নে সমর্থন জানানোর আহ্বান জানান।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট