1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

গাবতলীতে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি পুড়ে ছাই, অগ্নিদগ্ধ হয়ে কিশোরীর মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ৪ মে ২০২৬

বগুড়ার গাবতলী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল রোববার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সোলারতাইর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, মৃত দুলু মণ্ডলের ছেলে সবুজ মণ্ডলের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে।

অগ্নিকাণ্ডে সবুজ মণ্ডলের মেয়ে লামিয়া আক্তার শশী (১৪) গুরুতর দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে গাবতলী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ঘরবাড়ি ও আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয়দের ধারণা, এ ঘটনায় প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট