1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

চার বছর পর ন্যায়ের স্বীকৃতি, জয়পুরহাটে চেয়ারম্যানের দায়িত্বে আতাউর রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মোঃ রুহুল আমিন পারভেজ
স্টাফ রিপোর্টার, জয়পুরহাটঃ ৬ মে ২০২৬

দীর্ঘ চার বছরের আইনি লড়াই শেষে জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আতাউর রহমান।

গতকাল মঙ্গলবার (৫ মে) দুপুরে তাকে সংবর্ধনা জানাতে আয়োজন করা হয় এক গণসংবর্ধনা অনুষ্ঠানের। এতে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি নির্বাচনের প্রকৃত ফলাফল প্রতিষ্ঠায় এত দীর্ঘ সময় অপেক্ষা বিরল হলেও শেষ পর্যন্ত ন্যায়ের বিজয় হয়েছে। এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত।

আতাউর রহমান জানান, ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিপুল ভোটে এগিয়ে থাকলেও তাকে বিজয়ী ঘোষণা করা হয়নি। পরবর্তীতে তিনি আদালতের শরণাপন্ন হন এবং দীর্ঘ শুনানি শেষে আদালত তার পক্ষে রায় প্রদান করেন।

আদালতের সেই রায়ের ভিত্তিতেই তিনি আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যানের দায়িত্ব বুঝে নেন।

স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘ জটিলতা শেষে দায়িত্ব গ্রহণ করায় আতাউর রহমান এখন ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট