1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষ রোপন চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে প্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ সাপাহারে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি চালককে অপহরণ, মুক্তিপণ দাবি; ৩ অপহরণকারী গ্রেপ্তার মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ায় জয়পুরহাটে আনন্দ মিছিল পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা আকস্মিক পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ কালাইয়ে কিডনি বেচাকেনা চক্রের মূলহোতা সাত্তার গ্রেপ্তার জয়পুরহাটে অনলাইন জুয়া, ডিবির জালে দুইজন গ্রেপ্তার বগুড়ায় ২৯০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার জয়পুরহাটে তীব্র লোডশেডিং, দুর্ভোগে কয়েক হাজার গ্রাহক

চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে প্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

আক্কেলপুর উপজেলা প্রতিনিধি:

জয়পুরহাটের আক্কেলপুরে চিকিৎসার কথা বলে এক দম্পতির বাড়িতে প্রবেশ করে বাক্‌প্রতিবন্ধী স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফেরদৌস মণ্ডল (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বৃহস্পতিবার (১৩ আগস্ট) আক্কেলপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত ফেরদৌস মণ্ডল উপজেলার সোনামুখী ইউনিয়নের একটি গ্রামের মৃত কিনা মণ্ডলের ছেলে। ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ আগস্ট) রাতে চিকিৎসার কথা বলে ফেরদৌস তাদের বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি ভুক্তভোগীর বাক্‌প্রতিবন্ধী স্বামীকে পানির সঙ্গে কিছু মিশিয়ে খেতে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, পরে ফেরদৌস ওই দম্পতিকে তার সামনে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেন। এতে তারা রাজি না হলে অভিযুক্ত ভুক্তভোগীর স্বামীর গলা চেপে ধরে হত্যার হুমকি দেন এবং ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, ঘটনার পরদিন বুধবার (১২ আগস্ট) ফেরদৌস আবারও তাদের বাড়িতে গিয়ে চিকিৎসার জন্য ১ হাজার ৫০০ টাকা দাবি করেন।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। তবে মীমাংসা না হওয়ায় ভুক্তভোগী নারী পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগের সুষ্ঠু তদন্ত, অভিযুক্তকে আইনের আওতায় আনা এবং ন্যায়বিচারের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ফেরদৌস মণ্ডলের বক্তব্য জানতে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। বাড়ির প্রধান ফটকে তালা ঝুলতে দেখা যায়।

আক্কেলপুর থানার ওসি (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, “এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।”
তবে অভিযোগের সত্যতা তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট