1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

জনতার অনলাইন প্রেসক্লাব সম্মাননা পেলেন সাংবাদিক কাজী রেজওয়ান হোসেন সান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

জয়পুরহাট প্রতিনিধি: ১৭ এপ্রিল ২০২৬

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সত্য প্রকাশে সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ “জনতার অনলাইন প্রেসক্লাব” সম্মাননা পেয়েছেন সাপ্তাহিক জয়পুরকণ্ঠ-এর স্টাফ রিপোর্টার কাজী রেজওয়ান হোসেন সান। জনতার অনলাইন প্রেসক্লাব পরিবারের পক্ষ থেকে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

সাংবাদিক কাজী রেজওয়ান হোসেন সান ছাত্রজীবন থেকেই গণমাধ্যমের সঙ্গে যুক্ত হন। তিনি চিকিৎসক ডা. কাজী এ এইচ মোস্তফা কামাল ও মিসেস গুল নাহার বেগমের সন্তান। চার ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার ছোট চাচা কিউ এম সাঈদ টিটো, যিনি নওগাঁর মহাদেবপুরের একজন সিনিয়র সাংবাদিক—তার হাত ধরেই সংবাদমাধ্যমে পথচলা শুরু হয়।

সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক সোনালী সংবাদ, সাপ্তাহিক জয়পুরবার্তা, সাপ্তাহিক জয়পুরকণ্ঠ, দৈনিক গোমতীর বার্তা, ডেইলি দ্যা নিউজ টাইমসহ বিভিন্ন স্থানীয়, জাতীয় ও অনলাইন গণমাধ্যমে কাজ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যচর্চাতেও তিনি সক্রিয়। কবিতা ও ছড়া লেখায়ও রয়েছে তার স্বতন্ত্র পরিচিতি। ১৯৯৬ সালে দৈনিক আজ ও আগামীকাল পত্রিকায় তার লেখা “ওরা নষ্ট” শীর্ষক কবিতা প্রথম প্রকাশিত হয়। তার লেখায় সমসাময়িক বিষয়াবলির পাশাপাশি সমাজের বঞ্চিত মানুষ ও সামাজিক অবক্ষয়ের চিত্র ফুটে ওঠে।

সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানিয়ে কাজী রেজওয়ান হোসেন সান বলেন, “সম্মাননা কাজের স্বীকৃতি, যা ভালো কাজে অনুপ্রেরণা জোগায়। আমি সবসময় নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চেষ্টা করেছি। আজকের এই সম্মাননা আমি আমার মাকে উৎসর্গ করছি। এটি আমার পরিবারের সবার ত্যাগের ফসল।”
সাংবাদিক মহলে তার এ অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট