1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

জয়পুরহাটের ক্ষেতলালে অবৈধ অটোরিকশা-ভ্যান স্ট্যান্ডে যানজট ৷৷ বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টার (জয়পুরহাট): ৯ জুন ২০২৬

জয়পুরহাটের ক্ষেতলাল থানার গেট থেকে পূর্ববাজার হাসপাতাল তিনমাথা মোড় পর্যন্ত সড়কের দুই পাশে অবৈধভাবে অটোরিকশা ও ব্যাটারিচালিত ভ্যান দাঁড়িয়ে থাকায় প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে পথচারী, শিক্ষার্থী ও বিভিন্ন যানবাহনের চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই সঙ্গে দিন দিন বেড়ে চলেছে দুর্ঘটনার ঝুঁকি।

দীর্ঘদিন ধরে চলমান এ সমস্যার সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
দেখা গেছে, সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে অটোরিকশা ও ব্যাটারিচালিত ভ্যান দাঁড়িয়ে থাকায় রাস্তার একটি বড় অংশ দখল হয়ে আছে।

ফলে যানবাহন চলাচলের জন্য সড়ক সংকুচিত হয়ে পড়েছে। বিশেষ করে পূর্ববাজার হাসপাতাল তিনমাথা মোড় এলাকায় যানবাহনের চাপ বেশি থাকায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ী ও বণিক সমিতির সহ-সভাপতি সাবু চৌধুরী বলেন, রাস্তার দুই পাশে অটোরিকশা ও ভ্যান দাঁড়িয়ে থাকায় যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন।

ক্ষেতলাল বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ফাইজা আরশীল এবং সানিয়া জাহান নীড়া বলেন, রাস্তার পাশে অটোরিকশা ও ব্যাটারিচালিত ভ্যানের স্ট্যান্ড থাকায় বিদ্যালয়ে যেতে অনেক সময় লাগে। অনেক সময় নির্ধারিত সময়ে ক্লাসে উপস্থিত হওয়াও কঠিন হয়ে পড়ে।
ক্ষেতলাল খোশবদন জি.ইউ আলিম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী মো. সেতু প্রধান বলেন, “রাস্তার দুই পাশে যানবাহন দাঁড়িয়ে থাকায় চলাচলে ভীষণ সমস্যায় পড়তে হয়। প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা নিয়ে যাতায়াত করতে হয়।

থানা বাজারের চা-দোকানদার রাশেদুল ইসলাম বলেন, আমার দোকানের সামনে সারিবদ্ধভাবে অটোরিকশা ও ভ্যান দাঁড়িয়ে থাকায় ক্রেতারা দোকানে আসতে অসুবিধার সম্মুখীন হন।

মোটরসাইকেল আরোহী মামুনুর রশীদ বলেন, অনেক সময় বিপরীত দিক থেকে আসা দুটি যানবাহন একসঙ্গে পার হতে গিয়ে দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হয়।
ট্রাক ড্রাইভার মনোয়ার হোসেন বলেন, রাস্তার দুই পাশে অটোরিকশা ও ব্যাটারিচালিত ভ্যান দাঁড়িয়ে থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। মনে হয় দেখেও দেখার কেউ নেই।

এলাকাবাসীর অভিযোগ, অবৈধ স্ট্যান্ডের কারণে গুরুত্বপূর্ণ এ সড়কে প্রতিনিয়ত যানজট ও জনদুর্ভোগ বাড়ছে। জনস্বার্থে দ্রুত এসব অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।

স্থানীয় সচেতন মহলের মতে, নির্দিষ্ট স্থানে অটোরিকশা ও ভ্যানের স্ট্যান্ড স্থাপন করা হলে যানজট কমবে, সড়কে শৃঙ্খলা ফিরে আসবে এবং দুর্ঘটনার ঝুঁকিও অনেকাংশে হ্রাস পাবে। তাই জনদুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট