1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

মোঃ সাকিব ইসলাম পাঁচবিবি( জয়পুরহাট) প্রতিনিধিঃ ৬ মে ২০২৬, বুধবার

জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষকদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস – ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ১১ টায় পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী কংগ্রেস অনুষ্ঠিত হয়। পাঁচবিবি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫_ ২০২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফারমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার কর্মসূচির আওতায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জয়পুরহাটের উপ- পরিচালক কৃষিবিদ জনাব এ কে এম সাদিকুল ইসলাম।

পাঁচবিবি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জহির রায়হানের সঞালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞলের অতিরক্তি পরিচালক কৃষিবিদ জনাব মোঃ আব্দুল ওয়াদুদ । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার জনাব কাশপিয়া তাসরিন, স্বাগত বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন , অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনিরুদ্ধ দাস এবং পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিম। পার্টনার কংগ্রেস প্রায় ১০০ জন প্রান্তিক কৃষক, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন। আলোচনায় নিরাপদ খাদ্য উৎপাদন, গ্যাপ ক্রপ চাষ, পোকামাকড় দমন এবং জৈব ও অজৈব সার ব্যবহারের বিষয়ে গুরুত্বপূর্ণ্য দিকনির্দেশনা প্রদান করা হয়।শেষে অতিথিরা কৃষিপূণ্য ও উত্তম কৃষি চর্চা বিষয়ক স্টল পরিদর্শন করেন ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট