1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কেউ সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু নয়, আইনের দৃষ্টিতে সবাই সমান: প্রতিমন্ত্রী আব্দুল বারী বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ জন দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ জয়পুরহাট আদালত প্রাঙ্গণে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা

সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

ছবিঃ সীমান্তের আওয়াজ

স্টাফ রিপোর্টারঃ ১২ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁর সাপাহারে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সাপাহার উপজেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেণু)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)-এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নূর, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান (কল্লোল), সহ-সভাপতি মিজানুর রহমান শাহ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান (স্বপন) প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন।

পরে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট