1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
পোরশায় পুলিশের বড় মাদকবিরোধী অভিযান পাঁচবিবিতে শসা ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু সাপাহারে হাপানিয়া কে.এম ফাজিল মাদ্রাসায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের প্রতিবাদে মানববন্ধন পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে পাঁচবিবিতে বিএনপির সমাবেশ ও মিছিল প্রযুক্তির ছোঁয়ায় পর্যটনের নতুন দিগন্ত৷৷ জয়পুরহাটে বিশ্ব পর্যটন দিবস পালিত জয়পুরহাট পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত নীরব বিদায়ে ডা. জাফর ইমাম ঘোড়াঘাটে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত মোকামতলা উপজেলা প্রেসক্লাবকে গতিশীল করতে প্রধান উপদেষ্টা মাহবুব আলম মানিকের মতবিনিময় সভা কালাই থেকে জামালগঞ্জে নেওয়ার পথে ক্ষেতলালে ১৯ বস্তা ডিএপি সার জব্দ

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে পাঁচবিবিতে বিএনপির সমাবেশ ও মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

ছবির ক্যাপশনঃ

মোঃ সাকিব ইসলাম, পাঁচবিবি প্রতিনিধিঃ ২৬ সেপ্টেম্বর ২০২৬

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ এক বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে।

শনিবার বিকেলে পাঁচবিবি পাঁচমাথা মোড়ে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম ডালিমের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ জিয়াউল ফেরদৌস রাইট।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক জনাব মোঃ মাসুদ রানা প্রধান।

বিশেষ ও অন্য অতিথিদের মধ্যে বক্তব্য ও উপস্থিতি জানান: সাবেক উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রকু,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও রেজাউল করিম মাস্টার, পৌর বিএনপি নেতা সাইফুল ইসলাম পিন্টু, পৌর বিএনপির সাবেক যুগ্নসাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ আহসান হাবিব, জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ নাজমুল ইসলাম জনি, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মোঃ মঞ্জুরে মওলা পলাশ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম ও জেলা যুবদল নেতা গোলাম রব্বানী মাস্টার, আনিছুর রহমান আনিছ, লিটন মন্ডল, রিপন আকন্দ, মাহমুদ হোসেন মামুন, মিজানুর ও রহিদুল, পাঁচবিবি উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ রাহিদুল ইসলাম ওয়াহেদ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুজ্জামান মন্ডল, সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি জনাবুর রহমান জনি ও আহ্বায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, মহীপুর কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ইমানুর রহমান ও সম্পাদক মোঃ সাকিব হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা আক্তার ও সম্পাদিকা রাজিয়া সুলতানা, পৌর মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন ও সম্পাদিকা গুলশান আরা গ্যালিন, পাঁচবিবি মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি দুলালী খাতুন ও সহ-সভাপতি মোছাঃ মুসকুরা মিম।

এছাড়াও সমাবেশে উপজেলা ও পৌর এলাকার সকল ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট