1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘোড়াঘাটে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত মোকামতলা উপজেলা প্রেসক্লাবকে গতিশীল করতে প্রধান উপদেষ্টা মাহবুব আলম মানিকের মতবিনিময় সভা কালাই থেকে জামালগঞ্জে নেওয়ার পথে ক্ষেতলালে ১৯ বস্তা ডিএপি সার জব্দ পাঁচবিবি থানা পুলিশ বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের গাইবান্ধায় ৩ গ্রাম হেরোইনসহ আটক, মাদক সেবনের অভিযোগে আরও দুইজন গ্রেপ্তার জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা ৷৷ দুই আসামির যাবজ্জীবন জয়পুরহাটে জুমার নামাজ শেষে এমপি’র বক্তব্য: সফর, অসুস্থতা ও ওমরাহ পালনে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল সাপাহারে খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস পালিত

জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে কালাইয়ে জামায়াতের গণমিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: ১ আগস্ট ২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান এবং জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারসহ বিভিন্ন দাবিতে জয়পুরহাটের কালাই উপজেলায় গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালাই উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গণমিছিলটি কালাই উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌরশহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা বলেন, জুলাই আন্দোলনে নিহতদের হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তাদের ভাষায় ‘ফ্যাসিস্ট’ হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে রায় কার্যকর করার দাবি জানান। এছাড়া গণভোটের ফল বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন দ্রুত আহ্বান এবং জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে স্থানীয় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট