1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় মসজিদ ও মাদ্রাসায় বৃক্ষ রোপন চিকিৎসার কথা বলে ঘরে ঢুকে প্রতিবন্ধী স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ সাপাহারে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে সিএনজি চালককে অপহরণ, মুক্তিপণ দাবি; ৩ অপহরণকারী গ্রেপ্তার মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ায় জয়পুরহাটে আনন্দ মিছিল পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা আকস্মিক পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ কালাইয়ে কিডনি বেচাকেনা চক্রের মূলহোতা সাত্তার গ্রেপ্তার জয়পুরহাটে অনলাইন জুয়া, ডিবির জালে দুইজন গ্রেপ্তার বগুড়ায় ২৯০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার জয়পুরহাটে তীব্র লোডশেডিং, দুর্ভোগে কয়েক হাজার গ্রাহক

পাঁচবিবি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা দলনেত্রী নাজমা বেগমের প্রার্থিতা ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

ছবিঃ সীমান্তের আওয়াজ

পাঁচবিবি থেকে আকতার হোসেন বকুল

আসন্ন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন থেকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেন উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছাঃ নাজমা বেগম। ইতিমধ্যেই জেলা বিএনপির হাইকমান্ড তাকে দলীয়ভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন।

নাজমা বেগম দীর্ঘদিন ধরে পাঁচবিবি উপজেলা মহিলা দলের সভানেত্রীর দায়িত্ব পালন করে আসছেন। বিএনপির রাজনৈতিক পরিবারের সন্তান তিনি। তার প্রয়াত স্বামী মরহুম মঞ্জুরুল ইসলাম ছিলেন শহীদ জিয়ার আদর্শের একজন সৈনিক। জীবদ্দশায় তিনি বালিঘাটা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এবং পরবর্তীতে পাঁচবিবি পৌরসভার কাউন্সিলর হিসেবে মোট ৫ বার এলাকার জনপ্রতিনিধি নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম- আহ্বায়কের দায়িত্ব পালন করেন গেছেন।

নাজমার পরিবারের সদস্যরাও বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। জেলা বিএনপির পক্ষ থেকে দলীয় সিদ্ধান্ত পাওয়ার পর থেকেই তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রচার-প্রচারণা শুরু করেছেন। এ বিষয়ে নাজমা বেগম বলেন, “আমি সকলের দোয়া, আশীর্বাদ, সমর্থন ও সহযোগিতা কামনা করি। আপনাদের ভালোবাসায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে আমি সরকারিভাবে পাওয়া একদিনের বেতন ভাতাও গ্রহণ করব না। সেই টাকা এলাকার গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করব বলে জানায় তিনি।

তার এই ঘোষণায় উপজেলার তৃণমূল বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে সাড়া পড়েছে। স্থানীয় বিএনপি নেতারা মনে করছেন, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও জনসংযোগের কারণে নাজমা বেগমের প্রার্থিতা দলকে শক্তিশালী করবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট