1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

জয়পুরহাটে জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা: আইন-শৃঙ্খলা জোরদারে কঠোর নির্দেশনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টারঃ ৬ মে ২০২৬

জয়পুরহাটে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম, পিপিএম।

সভায় মার্চ-২০২৬ মাসের বিভিন্ন অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্ত অগ্রগতি, রহস্য উদঘাটন এবং বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, সাইবার অপরাধ দমন এবং গ্রেফতারি পরোয়ানা দ্রুত তামিলের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত নিষ্পত্তি অত্যন্ত জরুরি। তিনি সকল থানা ও ইউনিটকে গোয়েন্দা নজরদারি জোরদার এবং স্পর্শকাতর মামলাগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দেন।

সভায় জেলার বিভিন্ন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া ভালো কাজের স্বীকৃতি হিসেবে মার্চ মাসের পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসারদের সম্মাননা প্রদান করা হয়। এতে পুলিশ সদস্যদের মাঝে দায়িত্বশীলতা ও পেশাগত উৎকর্ষতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

জেলা পুলিশের এ ধরনের উদ্যোগে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে আরও গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট