1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ৫

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

জাহিদুল ইসলাম (জাহিদ), স্টাফ রিপোর্টারঃ ৭ জুলাই ২০২৬

জয়পুরহাটের বনখুর এলাকায় ট্রাক ও যাত্রীবাহী অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ২ জন নিহত হয়েছেন ও গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোচালক পাঁচবিবি উপজেলার কাদেরপাড়া গ্রামের এনামুল হকের ছেলে তৌহিদ হোসেন ও নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি, তার বাড়ি বীরনগর বলে জানা গেছে।

পুলিশ, স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বীরনগর এলাকা থেকে একটি অটোরিক্সা জয়পুরহাট শহরের দিকে আসছিল। পথে সদর উপজেলার বনখুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটো রিক্সাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ এক নারী অটো যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় আরও ৫ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আহতের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা করে দেয়।

জয়পুরহাট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের সিনিয়র স্টাফ নার্স রানা আব্দুল্লাহ জানান, সড়ক দুর্ঘটনায় ৭জনকে হাসপাতালে নিয়ে আসা হলে এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়। অন্য ৫জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দিয়েছে এর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।

অন্যরা চিকিৎসা নিচ্ছেন। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট