1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান বগুড়ার শেরপুরে বজ্রপাতে শিক্ষার্থী সাব্বিরের মৃত্যু সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা পরিপত্র আছে, বাস্তবায়ন নেই ৷৷ নওগাঁর হাটে ওজন ও খাজনা নিয়ে অনিয়ম জয়পুরহাটের ক্ষেতলালে অবৈধ অটোরিকশা-ভ্যান স্ট্যান্ডে যানজট ৷৷ বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি কালাইয়ে সংঘর্ষের মধ্যেও আনিছুর প্যানেলের পূর্ণ বিজয় কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে যুবদল নেতা মামুনের ব্যতিক্রমী উদ্যোগ সাপাহারে পূর্ব শক্রুতার জেরে খড়ের গাদায় আগুন নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার ৷৷ শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি কর্মসূচির পক্ষ থেকে বদলগাছীতে একশত কৃষকদের মাঝে রাজা ধান বিতরণ

জয়পুরহাটে স্বামীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

মুনছুর
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

জয়পুরহাটে স্বামীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

জয়পুরহাটের আক্কেলপুরে আগুনে পুড়ে নিহত স্বামী ছামছুল আলী খলিফার (৫৭) লাশ উদ্ধারের ঘটনায় তার স্ত্রী রাশেদা খলিফাকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে স্থানীয়রা তাকে ধরে নওগাঁ সদর থানায় হস্তান্তর করে। পরে তাকে আক্কেলপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রাশেদা নওগাঁ সদর উপজেলার শৈলগাছী উত্তরপাড়া গ্রামের বাসিন্দা এবং নিহত ছামছুল আলী খলিফার স্ত্রী।

এর আগে ৬ আগস্ট বিকেলে নিহতের ছোট ভাই মুজাহিদ খলিফা বাদী হয়ে রাশেদা, তার ছেলে রাসেল খলিফা এবং অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে আক্কেলপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাশেদাকে ওই মামলায় দুই নম্বর আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আক্কেলপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “নওগাঁ সদর থানার মাধ্যমে আসামি রাশেদাকে আমাদের হেফাজতে আনা হয়েছে। তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।”

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে আক্কেলপুর- তিলকপুর সড়কের কাদোয়া বটতলী এলাকার একটি কলাবাগান থেকে ছামছুল আলীর দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশে পাওয়া জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে পুলিশ তার পরিচয় নিশ্চিত করে।‾

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট