1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

জয়পুরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কার প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: ৯ জুন ২০২৬

জয়পুরহাট জেলা পুলিশের মে-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৮ জুন) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শাহনাজ বেগম।

সভায় জেলার বিভিন্ন থানার অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ দমন, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং স্পর্শকাতর মামলাগুলোর সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা হয়।

এ সময় পুলিশ সুপার জেলার গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি গুরুত্বপূর্ণ মামলাগুলোর দ্রুত ও সুষ্ঠু তদন্ত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় জেলার বিভিন্ন ইউনিট ও থানার কর্মকর্তাদের কর্মদক্ষতা মূল্যায়ন করা হয়। মে-২০২৬ মাসে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ কর্মকর্তাদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

জেলা পুলিশের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট