1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
চালের ড্রামের ভেতর মিললো ২০৭ পিস ট্যাপেন্টাডল, মাদক কারবারি আটক বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরির অভিযোগে ‘মুন কাচ্চি ও মুন ফুচকা’ কারখানায় অভিযান, মালিকের ১ বছর কারাদণ্ড বগুড়ায় ভূয়া ডাক্তারের চেম্বারে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটের ক্ষেতলালে জমি সংক্রান্ত বিরোধের জেরে উভয় পক্ষের ১০ জন আহত ফেসবুকে শেষ স্ট্যাটাস, তারপর ট্রেনের নিচে ঝাঁপ—পাঁচবিবিতে যুবকের করুণ মৃত্যু মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন কারাবন্দি ছেলে, জানাজা শেষে ফের কারাগারে ক্ষেতলালে পঙ্গু বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য শেরপুরে ট্রাক থামিয়ে গরু ডাকাতি: ডিবি ও থানা পুলিশের অভিযানে ৩ ডাকাত গ্রেফতার, উদ্ধার ৭ গরু শিবগঞ্জে কালো পাথরের প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, থানা পুলিশের জিম্মায় চলমান দুর্যোগে প্রশাসনকে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

জাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

ছবিঃ সংগৃহীত

ডেক্স রিপোর্টঃ ২৯ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র, ১৪৩২

গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার পর বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য ২৪’ স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া।
আতাউর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার পর বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য ২৪’ স্মৃতিস্তম্ভের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। এ সময় উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে শহীদ আলিফের বাবা বুলবুল কবির।

ঘোষিত প্যানেলে ভিপি পদে মনোনয়ন পেয়েছেন বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ও মীর মশাররফ হোসেন হল ছাত্রদলের সভাপতি শেখ সাদী হাসান এবং জিএস পদে মনোনয়ন পেয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ও ১৩ নম্বর ছাত্রী হলের সভাপতি তানজিলা হোসেন বৈশাখী।

অন্যান্য পদে মনোনীতরা হলেন- যুগ্ম-সাধারণ সম্পাদক (পুরুষ): মো. সাজ্জাদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী) আঞ্জুমান আরা ইকরা, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইয়ামিন হাওলাদার, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক লিখন চন্দ্র রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান খাঁন, সাংস্কৃতিক সম্পাদক মো: আবিদুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো: পারভেজ হাসান নিশান, নাট্য সম্পাদক মো: আমিনুল ইসলাম, তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক মো: জাবের হাসান, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মো: তাওহিদুর রহমান খাঁন, সহ-সমাজসেবা সম্পাদক (পুরুষ) শাকিল সর্দার, সহ-সমাজসেবা সম্পাদক (নারী) কাজী মৌসুমী আফরোজ, ক্রীড়া সম্পাদক উজ্জ্বল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) রুহুল আমিন সুইট, সহ-ক্রীড়া সম্পাদক (নারী) মোছা. শাহানাজ পারভীন শানু, পরিবহন ও যোগাযোগ সম্পাদক জহিরুল ইসলাম, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক মো: মমিনুল ইসলাম।

এছাড়া কার্যকরী সদস্য (নারী) পদে মনোনীত হয়েছেন- সুমাইয়া সুলতানা ছিয়া, হ্যাপি আক্তার শিলা, শায়লা সাবরীন নিঝুম এবং কার্যকরী সদস্য (পুরুষ) পদে মনোনীত হয়েছেন- হামিদুল্লাহ সালমান, মেহেদী হাসান, এ. এম রাফিদুল্লাহ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট