1. wjoypurkantha@gmail.com : জয়পুর কণ্ঠ : জয়পুর কণ্ঠ
  2. info@www.joypurkantha.com : জয়পুর কণ্ঠ :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ক্ষেতলালে অসহায় নারীদের মাঝে ৮৩টি বোকনা গরু বিতরণ সাপাহারে প্রাথমিক বিদ্যালয় গুলোতে তিনমাস ধরে বিকল ইন্টারনেট সংযোগ পাঁচবিবিতে দুস্থ শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও পঙ্গু ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান নওগাঁর বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত কালাইয়ে পরকীয়ার অভিযোগে চাঞ্চল্য ক্ষেতলালে পুলিশের দ্রুত অভিযানে নবম শ্রেণির ছাত্রী উদ্ধার ৷৷ বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর সাপাহারে কৃষকের সবজি ক্ষেত কেটে দিল দুর্বৃত্তরা সাপাহারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পাঁচবিবি রেলওয়ে স্টেশনে রূপসা, সীমান্ত, কুড়িগ্রাম ও নীলসাগর এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন জয়পুরহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

নওগাঁয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মত বিনিময় করলেন, এমপি ফজলে হুদা বাবুল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

ছবিঃ জয়পুর কণ্ঠ

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : ২৭ ফেব্রুয়ারী ২০২৬

নওগাঁর বদলগাছী উপজেলায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

সাক্ষাৎকালে তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পারস্পরিক সম্প্রীতি, সহাবস্থান ও এলাকার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়েই মহাদেবপুর–বদলগাছীর উন্নয়ন এগিয়ে নেওয়া হবে।

এ সময় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন।

নবনির্বাচিত এমপি ফজলে হুদা বাবুলের এরকম উদ্যোগে খুশি সনাতন ধর্মাবলম্বীদের সৌজন্য সাক্ষাৎ করে তাদের মনের দুটি কথা মন খুলে বলতে পেরে তার প্রতি কৃতজ্ঞতা স্থাপন করে তারা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতঃ জয়পুর কণ্ঠ
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট